আজকের কালবেলা নিউজ সংবাদ
ad728
সায়েম মাহমুদ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন

পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন পেয়েছেন সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটির অনুমোদনক্রমে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে এনসিপির নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। দলীয় সমর্থন পাওয়ায় আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনী অবস্থান স্পষ্ট হবে।
ad728
ajkeritshop
  • সর্বশেষ
  • জনপ্রিয়
loading
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ