আজকের রিপোর্ট 24 বিডি সংবাদ
ad728
মোঃ বেলাল বেপারী
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

পটিয়ায় জমি বিরোধে সাইনবোর্ড ভাঙচুর, বৃদ্ধকে হত্যার হুমকির অভিযোগ

পটিয়ায় জমি বিরোধে সাইনবোর্ড ভাঙচুর, বৃদ্ধকে হত্যার হুমকির অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাইনবোর্ড ভাঙচুর ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজন চৌধুরী ও শুভ চৌধুরীসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রতন কান্তি চৌধুরী (৭০)।

‎রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করনখাইন চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড করনখাইন এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদীদের সঙ্গে রতন কান্তি চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে ২৮০/২৬ নম্বরের একটি মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে ঘটনার দিন সুজন চৌধুরী ও শুভ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ করে তাঁর স্থাপিত সাইনবোর্ড ভাঙচুর করেন। এতে আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
‎
‎রতন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের চলে যেতে অনুরোধ করলে অভিযুক্তরা তাঁর সঙ্গে মারমুখী আচরণ করেন এবং সম্পত্তি দখলের হুমকি দেন। এ সময় বাধা দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
‎
‎অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুভ চৌধুরী জানান, তাঁরা প্রায় ৪০ বছর আগে জায়গাটি কিনেছেন এবং এতদিন তাঁদের দখলেই ছিল। সাইনবোর্ড সরিয়ে দেওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেন।
‎
‎ঘটনার খবর পেয়ে পটিয়া থানার এসআই কামালসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এসআই কামাল জানান, জমি-সংক্রান্ত বিষয়টি দালিলিক হওয়ায় এর সমাধান আদালতের মাধ্যমে হতে হবে। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।
ad728
ajkeritshop
  • সর্বশেষ
  • জনপ্রিয়
loading
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ সংবাদ